Javascript must be enabled to continue!
বৌদ্ধ গানের ভাষা
View through CrossRef
আশ্চর্য চর্যাচয় বা চর্যাচর্যবিনিশ্চয়ে যে চর্যাপদগুলি (যাহাকে সাধারণতঃ বৌদ্ধগান বলা হয়) আছে, তাহার ভাষা সম্বন্ধে নিম্নলিখিত বিতর্কগুলি উপস্থিত হয়।-(১) ইহা কোনও ভাষা নয়; একটি কৃত্রিম খিচুড়ি ভাষা। (২) ইহা অপভ্রংশ। (৩) ইহা হিন্দী। (৪) ইহা মৈথিলী। (৫) ইহা ওড়িয়া। (৬) ইহা আসামী। (৭) ইহা বাঙ্গালা।
আমরা একে একে এই মতগুলির বিচার করিব। (১) “ইহা কোনও ভাষা নয়; একটি কৃত্রিম খিচুড়ি ভাষা।” প্রথমত আমাদের মনে রাখা প্রয়োজন যে, যে ৪৭টি বৌদ্ধগান আমরা পাইয়াছি, তাহা ২২জন কবির রচনা। তাঁহাদের মধ্যে কাহ্ণপাদের রচনা ১২টি; ভুসুকুর ৮টি; সরহের ৪টি লুয়ী, কুক্কুরী, শান্তি, ও শবর প্রত্যেকের ২টি; অবশিষ্টগুলির প্রত্যেকের এক একটি। ইহারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আবির্ভূত হন। সুতরাং সকলের ভাষা যে একরূপ হইতে পারে না, তাহা স্বতঃসিদ্ধ। তবে তাঁহারা যে প্রাচ্য ভারতে অপভ্রংশের পরবর্তী ভাষাস্তরের সময়ে গানগুলি রচনা করেন তাহা নিশ্চিত। সুতরাং সবলের ভাষা প্রাচ্য ভারতীয় আর্য ভাষা গোষ্ঠীর নব্য ভারতীয় আর্যভাষাভেদ। এই বিষয়ে ইহাদের ভাষার ঐক্য আছে।
Dhaka University Library
Title: বৌদ্ধ গানের ভাষা
Description:
আশ্চর্য চর্যাচয় বা চর্যাচর্যবিনিশ্চয়ে যে চর্যাপদগুলি (যাহাকে সাধারণতঃ বৌদ্ধগান বলা হয়) আছে, তাহার ভাষা সম্বন্ধে নিম্নলিখিত বিতর্কগুলি উপস্থিত হয়।-(১) ইহা কোনও ভাষা নয়; একটি কৃত্রিম খিচুড়ি ভাষা। (২) ইহা অপভ্রংশ। (৩) ইহা হিন্দী। (৪) ইহা মৈথিলী। (৫) ইহা ওড়িয়া। (৬) ইহা আসামী। (৭) ইহা বাঙ্গালা।
আমরা একে একে এই মতগুলির বিচার করিব। (১) “ইহা কোনও ভাষা নয়; একটি কৃত্রিম খিচুড়ি ভাষা।” প্রথমত আমাদের মনে রাখা প্রয়োজন যে, যে ৪৭টি বৌদ্ধগান আমরা পাইয়াছি, তাহা ২২জন কবির রচনা। তাঁহাদের মধ্যে কাহ্ণপাদের রচনা ১২টি; ভুসুকুর ৮টি; সরহের ৪টি লুয়ী, কুক্কুরী, শান্তি, ও শবর প্রত্যেকের ২টি; অবশিষ্টগুলির প্রত্যেকের এক একটি। ইহারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আবির্ভূত হন। সুতরাং সকলের ভাষা যে একরূপ হইতে পারে না, তাহা স্বতঃসিদ্ধ। তবে তাঁহারা যে প্রাচ্য ভারতে অপভ্রংশের পরবর্তী ভাষাস্তরের সময়ে গানগুলি রচনা করেন তাহা নিশ্চিত। সুতরাং সবলের ভাষা প্রাচ্য ভারতীয় আর্য ভাষা গোষ্ঠীর নব্য ভারতীয় আর্যভাষাভেদ। এই বিষয়ে ইহাদের ভাষার ঐক্য আছে।.
Related Results
জসীমউদ্দীনের গানে নারীর কণ্ঠস্বর
জসীমউদ্দীনের গানে নারীর কণ্ঠস্বর
জসীমউদ্দীনের বহুমাত্রিক পরিচয়ের মধ্যে একটি পরিচয় হচ্ছে তিনি সংগীতজ্ঞ- একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী এবং সমঝদার শ্রোতা। তাঁর সংগীত প্রতিভার পরিচয় পাওয়া যায় তাঁর কবিপ্রতি...

সমাজ পরিবর্তনে কীর্তন
সমাজ পরিবর্তনে কীর্তন
ভারতীয় সংস্কৃতি অনুসারে সংগীত হল গীত, বাদ্য ও নৃত্য-এই তিনের সমন্বয়। ভারতীয় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সুদূর অতীত কাল থেকে ধর্মীয় উপাসনার প্রধান অঙ্গ হিসেবে বিবেচিত হত এই সংগ...
একাদশ অধ্যায়: বাংলা বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা
একাদশ অধ্যায়: বাংলা বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা
গত একশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বঙ্গীয় জনগোষ্ঠীর মানোন্নয়ন এবং জাতীয় সংস্কৃতি-রাজনীতি নির্মাণে প্রভূত অবদান রেখেছে। মোটা দাগে তিন ধারায় সে অবদানকে চিহ্নিত করা যায...
রাজশেখর বসুর পরিভাষা ভাবনা
রাজশেখর বসুর পরিভাষা ভাবনা
জ্ঞান-বিদ্যা চর্চার ক্ষেত্রে পরিভাষার গুরুত্ব অপরিসীম। ভাষা অর্থে যা বুঝি পরিভাষা তা নয়, পরিভাষা বলতে বিশেষ কিছু শব্দসমূহকে বুঝি। ভাষা বদলে গেলে পরিভাষিক শব্দগুলিকে সেই নির্দিষ্ট ভ...
আরবি ব্যাকরণ প্রণয়নের পটভূমি এবং এতে বিদেশি প্রভাবের দাবি: একটি বিশ্লেষণ
আরবি ব্যাকরণ প্রণয়নের পটভূমি এবং এতে বিদেশি প্রভাবের দাবি: একটি বিশ্লেষণ
প্রকৃতিগতভাবে আরবি একটি প্রাঞ্জল ও গতিশীল ভাষা। কোনো ধরনের ব্যাকরণঅনুসরণ ছাড়াই এমনকি প্রাক-ইসলামি যুগেও এ ভাষার অধিবাসীরা স্বতঃস্ফূর্তভাবে বিশুদ্ধ আরবিতেকথা বলত। ফলে তখনো ভাষা হিসে...