Javascript must be enabled to continue!
নজরুলের লেটোগান
View through CrossRef
কৈশোরে লেটোগান রচনার মধ্যে দিয়ে কাজী নজরুল ইসলামের কবিতা রচনার হাতে-খড়ি হয়। লেটোগান চুরুলিয়া তথা বর্ধমান জেলার আঞ্চলিক লোকগীতি। শুধু বর্ধমান কেন, পার্শ্ববর্তী বীরভূম, হুগলি, নদীয়া জেলাতেও এ গানের প্রচলন ছিল। বর্ধমান-বীরভূম জেলায় এ-গান আজও প্রচলিত আছে।লেটোগান কি? নাট্য থেকে 'লেটো' শব্দের উদ্ভব। নাট্য> নাট ; নাট + উয়া (স্বার্থে) = নাটুয়া > নেটো > লেটো। যে গানে নাট্যের ভাব আছে, তাই লেটোগান। অর্থাৎ এ গান অভিনয়াদি সহযোগে পরিবেশিত হয়। শুধু অভিনয় নয়, এতে নাচ ও বাদ্যের স্থান আছে। অন্য কথায় গান, নাচ অভিনয় ও বাদ্য সমন্বয়ে লেটোগান একটা মিশ্ররীতির সঙ্গীতধারা। মুর্শিদাবাদ, মালদহ ও রাজশাহী জেলায় প্রচলিত 'আলকাপ' একই রীতির লোক-সঙ্গীত। উভয় দলীয় সঙ্গীত, উন্মুক্ত মঞ্চে রাতভর পরিবেশিত হয়। প্রধানত মুসলমান কৃষক সমাজ এসব গানের সমঝদার ও ভোক্তা ; তারাই গানের দল গঠন করে, গান রচনা করে, অবসরকালে মেলাদি অনুষ্ঠানে গানের আয়োজন করে। গ্রামের কিশোর, তরুণ, যুবকরাই মুখ্য ভূমিকা নিয়ে থাকে। লোকমনোরঞ্জন নিমিত্ত আয়োজিত এসব লৌকিক অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকে। লেটো ও আলকাপ গানের গঠন-প্রকৃতি ও পরিবেশনরীতি বিশ্লেষণ করলে বাংলার বহুল প্রচলিত যাত্রাগান যে এর উৎস ভূমি, তা নির্দ্বিধায় বলা যায়।
Title: নজরুলের লেটোগান
Description:
কৈশোরে লেটোগান রচনার মধ্যে দিয়ে কাজী নজরুল ইসলামের কবিতা রচনার হাতে-খড়ি হয়। লেটোগান চুরুলিয়া তথা বর্ধমান জেলার আঞ্চলিক লোকগীতি। শুধু বর্ধমান কেন, পার্শ্ববর্তী বীরভূম, হুগলি, নদীয়া জেলাতেও এ গানের প্রচলন ছিল। বর্ধমান-বীরভূম জেলায় এ-গান আজও প্রচলিত আছে।লেটোগান কি? নাট্য থেকে 'লেটো' শব্দের উদ্ভব। নাট্য> নাট ; নাট + উয়া (স্বার্থে) = নাটুয়া > নেটো > লেটো। যে গানে নাট্যের ভাব আছে, তাই লেটোগান। অর্থাৎ এ গান অভিনয়াদি সহযোগে পরিবেশিত হয়। শুধু অভিনয় নয়, এতে নাচ ও বাদ্যের স্থান আছে। অন্য কথায় গান, নাচ অভিনয় ও বাদ্য সমন্বয়ে লেটোগান একটা মিশ্ররীতির সঙ্গীতধারা। মুর্শিদাবাদ, মালদহ ও রাজশাহী জেলায় প্রচলিত 'আলকাপ' একই রীতির লোক-সঙ্গীত। উভয় দলীয় সঙ্গীত, উন্মুক্ত মঞ্চে রাতভর পরিবেশিত হয়। প্রধানত মুসলমান কৃষক সমাজ এসব গানের সমঝদার ও ভোক্তা ; তারাই গানের দল গঠন করে, গান রচনা করে, অবসরকালে মেলাদি অনুষ্ঠানে গানের আয়োজন করে। গ্রামের কিশোর, তরুণ, যুবকরাই মুখ্য ভূমিকা নিয়ে থাকে। লোকমনোরঞ্জন নিমিত্ত আয়োজিত এসব লৌকিক অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকে। লেটো ও আলকাপ গানের গঠন-প্রকৃতি ও পরিবেশনরীতি বিশ্লেষণ করলে বাংলার বহুল প্রচলিত যাত্রাগান যে এর উৎস ভূমি, তা নির্দ্বিধায় বলা যায়।.
Related Results
নজরুলের লেটোগান
নজরুলের লেটোগান
কৈশোরে লেটোগান রচনার মধ্যে দিয়ে কাজী নজরুল ইসলামের কবিতা রচনার হাতে-খড়ি হয়। লেটোগান চুরুলিয়া তথা বর্ধমান জেলার আঞ্চলিক লোকগীতি। শুধু বর্ধমান কেন, পার্শ্ববর্তী বীরভূম, হুগলি, নদ...
নজরুলের শব্দ সৃজন প্রক্রিয়া
নজরুলের শব্দ সৃজন প্রক্রিয়া
কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা কাব্যে শুধু বিষয় চেতনাতেই রবীন্দ্র মোহমুগ্ধতার অবসান ঘটান নি বরং এক নতুন কাব্যভাষা নির্মাণের ক্ষেত্রে হয়েছেন ব্যতিক্রমী, স্বাতন্ত্র্যবাহী ও পরিণতিস্...
নজরুলের শব্দ সৃজন প্রক্রিয়া
নজরুলের শব্দ সৃজন প্রক্রিয়া
কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা কাব্যে শুধু বিষয় চেতনাতেই রবীন্দ্র মোহমুগ্ধতার অবসান ঘটান নি বরং এক নতুন কাব্যভাষা নির্মাণের ক্ষেত্রে হয়েছেন ব্যতিক্রমী, স্বাতন্ত্র্যবাহী ও পরিণতিস্...
মুসলিম ঐতিহ্য ও নজরুল সাহিত্য
মুসলিম ঐতিহ্য ও নজরুল সাহিত্য
উপমহাদেশে উপনিবেশবাদের এক চরম সংকটময় অবস্থার মাঝে কাজী নজরুলইসলামের আবির্ভাব ঘটে বাংলা সাহিত্যে। কাজী নজরুল ইসলাম বিশ ও ত্রিশের দশকেউপমহাদেশের অবিভক্ত বাংলার সাহিত্যাঙ্গনে এক ব্যতি...

