Search engine for discovering works of Art, research articles, and books related to Art and Culture
ShareThis
Javascript must be enabled to continue!

আবদুল হাকিমের বুদ্ধিজীবী সত্তা: কবির তৎপরতার নিরিখে

View through CrossRef
বর্তমান আলোচনায় মধ্যযুগের কবি আবদুল হাকিমের (আনু. ১৬০০-১৬৭০) ইউসুফ-জলিখা (১৬৩৭), লালমোতি সয়ফুলমুলক (১৬৪৭), দুররে মজলিশ, নূরনামা এবং হানিফার লড়াই প্রভৃতি কাব্যের আলোকে তাঁকে বুদ্ধিজীবী হিসেবে পাঠের আওতায় আনা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বাঙালি মুসলমান জনসমাজের রস-রুচি, ঐতিহ্য নির্মাণ এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে হাকিমের সযত্ন প্রয়াস লক্ষ করা যায়। এ ছাড়া মধ্যযুগের বৈরী পরিবেশে তিনি ধর্মীয় শাস্ত্রকথা অনুবাদের ক্ষেত্রে বাংলা তথা হিন্দুয়ানি ভাষার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। আলোচ্য প্রবন্ধে ভাষিক আধিপত্যের বিরুদ্ধে হাকিমের দ্রোহের শক্তির উৎস এবং আধিপত্যশীল ক্ষমতা-কাঠামোর বিপরীতে তাঁর প্রস্তাবিত বিকল্প ক্ষমতা-কাঠামোর স্বরূপ অনুসন্ধান করা হয়েছে।
Title: আবদুল হাকিমের বুদ্ধিজীবী সত্তা: কবির তৎপরতার নিরিখে
Description:
বর্তমান আলোচনায় মধ্যযুগের কবি আবদুল হাকিমের (আনু.
১৬০০-১৬৭০) ইউসুফ-জলিখা (১৬৩৭), লালমোতি সয়ফুলমুলক (১৬৪৭), দুররে মজলিশ, নূরনামা এবং হানিফার লড়াই প্রভৃতি কাব্যের আলোকে তাঁকে বুদ্ধিজীবী হিসেবে পাঠের আওতায় আনা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বাঙালি মুসলমান জনসমাজের রস-রুচি, ঐতিহ্য নির্মাণ এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে হাকিমের সযত্ন প্রয়াস লক্ষ করা যায়। এ ছাড়া মধ্যযুগের বৈরী পরিবেশে তিনি ধর্মীয় শাস্ত্রকথা অনুবাদের ক্ষেত্রে বাংলা তথা হিন্দুয়ানি ভাষার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। আলোচ্য প্রবন্ধে ভাষিক আধিপত্যের বিরুদ্ধে হাকিমের দ্রোহের শক্তির উৎস এবং আধিপত্যশীল ক্ষমতা-কাঠামোর বিপরীতে তাঁর প্রস্তাবিত বিকল্প ক্ষমতা-কাঠামোর স্বরূপ অনুসন্ধান করা হয়েছে।.

Related Results

জসীমউদ্‌দীনের গানে নারীর কণ্ঠস্বর
জসীমউদ্‌দীনের গানে নারীর কণ্ঠস্বর
জসীমউদ্‌দীনের বহুমাত্রিক পরিচয়ের মধ্যে একটি পরিচয় হচ্ছে তিনি সংগীতজ্ঞ- একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী এবং সমঝদার শ্রোতা। তাঁর সংগীত প্রতিভার পরিচয় পাওয়া যায় তাঁর কবিপ্রতি...
জসীমউদ্‌দীনের গানে নারীর কণ্ঠস্বর
জসীমউদ্‌দীনের গানে নারীর কণ্ঠস্বর
জসীমউদ্‌দীনের বহুমাত্রিক পরিচয়ের মধ্যে একটি পরিচয় হচ্ছে তিনি সংগীতজ্ঞ- একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী এবং সমঝদার শ্রোতা। তাঁর সংগীত প্রতিভার পরিচয় পাওয়া যায় তাঁর কবিপ্রতি...
সাহিত্য পত্রিকার প্রবন্ধপঞ্জি (১৩৬৪ - ১৪০২)
সাহিত্য পত্রিকার প্রবন্ধপঞ্জি (১৩৬৪ - ১৪০২)
এখন থেকে প্রায় চার দশক আগে ১৩৬৪ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে সাহিত্য পত্রিকা-র প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় । পত্রিকার ঘোষণা অনুযায়ী এতে 'বাংলা ভাষা ও সাহিত্য এবং এ দে...
একাদশ অধ্যায়: বাংলা বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা
একাদশ অধ্যায়: বাংলা বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা
গত একশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বঙ্গীয় জনগোষ্ঠীর মানোন্নয়ন এবং জাতীয় সংস্কৃতি-রাজনীতি নির্মাণে প্রভূত অবদান রেখেছে। মোটা দাগে তিন ধারায় সে অবদানকে চিহ্নিত করা যায...
বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাস বিতর্ক
বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাস বিতর্ক
বৈষ্ণব পদাবলী সাহিত্যে চন্ডীদাসের স্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। চৈতন্য-পূর্ববর্তী সময় থেকেই রাধাকৃষ্ণের লীলা সংক্রান্ত পদ রচনায় ও এই সমস্ত পদে প্রেম ও ভক্তির সংমিশ্রণে দিব্যভাবের প্...
সম্পাদকীয় From the Editor
সম্পাদকীয় From the Editor
সম্পাদকীয় From the Editor বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি আজ আর কেবল একটি আঞ্চলিক বা জাতিগত চর্চার পরিসরে সীমাবদ্ধ নেই; এটি বহুভাষিক, বহুদেশিক ও বহুবিধ জ্ঞানতাত্ত্বিক আলোচনার কেন্দ্...
বৌদ্ধ গানের ভাষা
বৌদ্ধ গানের ভাষা
আশ্চর্য চর্যাচয় বা চর্যাচর্যবিনিশ্চয়ে যে চর্যাপদগুলি (যাহাকে সাধারণতঃ বৌদ্ধগান বলা হয়) আছে, তাহার ভাষা সম্বন্ধে নিম্নলিখিত বিতর্কগুলি উপস্থিত হয়।-(১) ইহা কোনও ভাষা নয়; একটি কৃত্রিম...
BANALATA SEN: THE FOUNDATION OF JIBANANANDA DASH’S LITERARY VISION (‘বনলতা সেন’ জীবনানন্দের কাব্যচিন্তার কোরক)
BANALATA SEN: THE FOUNDATION OF JIBANANANDA DASH’S LITERARY VISION (‘বনলতা সেন’ জীবনানন্দের কাব্যচিন্তার কোরক)
সকল শ্রেষ্ঠ ও মহৎ সৃষ্টিই যুগে যুগে পঠিত হয়, চর্চিত হয়, পাঠককে ভাবায়, আনন্দ দান করে। জীবনানন্দের ‘বনলতা সেন’ তেমনই একটি সৃষ্টি, যা বহুকাল ধরে পাঠক-সমালোচককে বর্ণনাতীত আনন্দ দান করে...

Back to Top