Javascript must be enabled to continue!
সাহিত্য পত্রিকার প্রবন্ধপঞ্জি (১৩৬৪ - ১৪০২)
View through CrossRef
এখন থেকে প্রায় চার দশক আগে ১৩৬৪ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে সাহিত্য পত্রিকা-র প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় । পত্রিকার ঘোষণা অনুযায়ী এতে 'বাংলা ভাষা ও সাহিত্য এবং এ দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত গবেষণামূলক লেখা থাকবে' এবং 'যারা এ উদ্দেশ্যে আত্মনিয়োগ করেছেন তাদের শ্রেষ্ঠ রচনা এ-পত্রিকায় সাদার গৃহীত হবে'। এ-ঘোষণা থেকে এ-পত্রিকায় প্রকাশিত নিবন্ধসমূহের বিষয়বস্তু এবং লেখক সম্পর্কে একটি সাধারণ ধারণা পাওয়া যায়। প্রথম সংখ্যা থেকেই সাহিত্য পত্রিকা 'গবেষণামূলক প্রবন্ধের সংকলন হিসেবে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করে। এর দ্বিতীয় সংখ্যায় 'মুদ্রিত 'চিঠিপত্র ও মতামত'-এ উপরোক্ত মন্তব্যের সমর্থন রয়েছে। মুহম্মদ আবদুল হাই সাহিত্য পত্রিকার প্রথম দ্বাদশ বছরের ২৪টি সংখ্যা সম্পাদনা করেন। পরবর্তী সময়ে এই সংখ্যাগুলো অকুণ্ঠ প্রশংসা লাভ করে। পরে নানা কারণে সাহিত্য পত্রিকার এই মান অক্ষুণ্ণ রাখা না গেলেও উভয়-বাংলার সাহিত্য-বিষয়ক গবেষণা পত্রিকাসমূহের মধ্যে এর অগ্রণি অবস্থান এখনও অটুট রয়েছে। বিগত ৩৮ বছরে সাহিত্য পত্রিকার মোট ৭৬টি সংখ্যা মুদ্রিত হয়েছে। এর মধ্যে মুহম্মদ আবদুল হাইয়ের সম্পাদনায় ২৪টি, আহমদ শরীফের সম্পাদনায় ৪টি [১টি প্রেসে বিনষ্ট], নীলিমা ইব্রাহিমের সম্পাদনায় ৩টি, মোহাম্মদ মনিরুজ্জামানের সম্পাদনায় ৩৯টি এবং রফিকুল ইসলামের সম্পাদনায় ৬টি সংখ্যা প্রকাশিত হয়। উল্লেখ্য যে, ১৩৯১ সন থেকে বছরে দু'টির বদলে পরিবর্তিত আকারের ৩টি করে পত্রিকা প্রকাশিত হয় এবং শীত ও বর্ষার পরিবর্তে বাংলা মাস অনুসারে এগুলিকে চিহ্নিত করা হয়।
Dhaka University Library
Title: সাহিত্য পত্রিকার প্রবন্ধপঞ্জি (১৩৬৪ - ১৪০২)
Description:
এখন থেকে প্রায় চার দশক আগে ১৩৬৪ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে সাহিত্য পত্রিকা-র প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় । পত্রিকার ঘোষণা অনুযায়ী এতে 'বাংলা ভাষা ও সাহিত্য এবং এ দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত গবেষণামূলক লেখা থাকবে' এবং 'যারা এ উদ্দেশ্যে আত্মনিয়োগ করেছেন তাদের শ্রেষ্ঠ রচনা এ-পত্রিকায় সাদার গৃহীত হবে'। এ-ঘোষণা থেকে এ-পত্রিকায় প্রকাশিত নিবন্ধসমূহের বিষয়বস্তু এবং লেখক সম্পর্কে একটি সাধারণ ধারণা পাওয়া যায়। প্রথম সংখ্যা থেকেই সাহিত্য পত্রিকা 'গবেষণামূলক প্রবন্ধের সংকলন হিসেবে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করে। এর দ্বিতীয় সংখ্যায় 'মুদ্রিত 'চিঠিপত্র ও মতামত'-এ উপরোক্ত মন্তব্যের সমর্থন রয়েছে। মুহম্মদ আবদুল হাই সাহিত্য পত্রিকার প্রথম দ্বাদশ বছরের ২৪টি সংখ্যা সম্পাদনা করেন। পরবর্তী সময়ে এই সংখ্যাগুলো অকুণ্ঠ প্রশংসা লাভ করে। পরে নানা কারণে সাহিত্য পত্রিকার এই মান অক্ষুণ্ণ রাখা না গেলেও উভয়-বাংলার সাহিত্য-বিষয়ক গবেষণা পত্রিকাসমূহের মধ্যে এর অগ্রণি অবস্থান এখনও অটুট রয়েছে। বিগত ৩৮ বছরে সাহিত্য পত্রিকার মোট ৭৬টি সংখ্যা মুদ্রিত হয়েছে। এর মধ্যে মুহম্মদ আবদুল হাইয়ের সম্পাদনায় ২৪টি, আহমদ শরীফের সম্পাদনায় ৪টি [১টি প্রেসে বিনষ্ট], নীলিমা ইব্রাহিমের সম্পাদনায় ৩টি, মোহাম্মদ মনিরুজ্জামানের সম্পাদনায় ৩৯টি এবং রফিকুল ইসলামের সম্পাদনায় ৬টি সংখ্যা প্রকাশিত হয়। উল্লেখ্য যে, ১৩৯১ সন থেকে বছরে দু'টির বদলে পরিবর্তিত আকারের ৩টি করে পত্রিকা প্রকাশিত হয় এবং শীত ও বর্ষার পরিবর্তে বাংলা মাস অনুসারে এগুলিকে চিহ্নিত করা হয়।.
Related Results
আশার ছলনে ভুলি
আশার ছলনে ভুলি
'জীবনী' সাহিত্য-শিল্পের একটি শাখা, যেখানে ব্যক্তি-বিশেষ উঠে আসবেন তাঁর ভালো-মন্দ, মহানুভবতা-ঈর্ষাপরায়ণতার প্রতিটি বিন্দু ছুঁয়ে। মধ্যযুগে বাংলায় 'জীবন' অবলম্বনে সাহিত্য সৃষ্টি হত...
গ্রন্থ-সমালোচনা : আশার ছলনে ভুলি
গ্রন্থ-সমালোচনা : আশার ছলনে ভুলি
'জীবনী' সাহিত্য-শিল্পের একটি শাখা, যেখানে ব্যক্তি-বিশেষ উঠে আসবেন তাঁর ভালো-মন্দ, মহানুভবতা-ঈর্ষাপরায়ণতার প্রতিটি বিন্দু ছুঁয়ে। মধ্যযুগে বাংলায় 'জীবন' অবলম্বনে সাহিত্য সৃষ্টি হত...
তৃতীয় অধ্যায়: লোকসাহিত্যচর্চা
তৃতীয় অধ্যায়: লোকসাহিত্যচর্চা
উপনিবেশ-বিরোধী চেতনা থেকে জাগ্রত স্বদেশপ্রেম, আত্মমর্যাদাবোধ, ঐতিহ্য অনুসন্ধান ও সংরক্ষণ করার তীব্র আকুলতা থেকেই বাংলাভাষায় লোকসাহিত্য-চর্চার সূত্রপাত ঘটে। শতাধিক বছরের ব্রিটিশ শা...
এক বিজ্ঞান গবেষকের কল্পবিজ্ঞান সাধনা
এক বিজ্ঞান গবেষকের কল্পবিজ্ঞান সাধনা
বাংলা কল্পবিজ্ঞান সাহিত্য জগতে ক্ষণকালের অতিথি ড. দিলীপ রায়চৌধুরী। বিজ্ঞানে তাঁর অগাধ পান্ডিত্য, সাহিত্যের প্রতি গভীর অনুরাগ এবং ভাষার মুনশিয়ানা তাঁর কল্পবিজ্ঞান গল্পগুলিকে চিরকালী...
মুসলিম ঐতিহ্য ও নজরুল সাহিত্য
মুসলিম ঐতিহ্য ও নজরুল সাহিত্য
উপমহাদেশে উপনিবেশবাদের এক চরম সংকটময় অবস্থার মাঝে কাজী নজরুলইসলামের আবির্ভাব ঘটে বাংলা সাহিত্যে। কাজী নজরুল ইসলাম বিশ ও ত্রিশের দশকেউপমহাদেশের অবিভক্ত বাংলার সাহিত্যাঙ্গনে এক ব্যতি...
Great Poet Kalidasa and Bengali Literature (মহাকবি কালিদাস এবং বাংলা সাহিত্য)
Great Poet Kalidasa and Bengali Literature (মহাকবি কালিদাস এবং বাংলা সাহিত্য)
বাংলা ও সংস্কৃত ভাষার মধ্যে ঐতিহাসিকভাবে গভীর সম্পর্ক রয়েছে। এ কারণে বাংলা সাহিত্যের উপর অনিবার্যভাবে তার প্রভাব পড়েছে। আধুনিক ইউরোপীয় সাহিত্য কিংবা ফার্সি-হিন্দি সাহিত্যের চেয়ে সং...
সম্পাদকীয় From the Editor
সম্পাদকীয় From the Editor
সম্পাদকীয় From the Editor
বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি আজ আর কেবল একটি আঞ্চলিক বা জাতিগত চর্চার পরিসরে সীমাবদ্ধ নেই; এটি বহুভাষিক, বহুদেশিক ও বহুবিধ জ্ঞানতাত্ত্বিক আলোচনার কেন্দ্...
সুভাস মুখোপাধ্যায়ের রিপোর্টাজ: বাংলার রুপ সন্ধান
সুভাস মুখোপাধ্যায়ের রিপোর্টাজ: বাংলার রুপ সন্ধান
কবি সুভাষ মুখোপাধ্যায় যে গদ্যকার হিসেবেও কতখানি সফল ছিলেন তা বোঝা যায় তাঁর রিপোর্টাজধর্মী রচনাগুলি পাঠ করলে। বাংলা গদ্যসাহিত্যের ইতিহাসে সম্পূর্ণ স্বতন্ত্র এক লিখনশৈলীর পরিচয় পাওয়া...

