Search engine for discovering works of Art, research articles, and books related to Art and Culture
ShareThis
Javascript must be enabled to continue!

'ক্রীতদাসের হাসি'-র প্রতীকধর্ম ও শিল্প-কুশলতা

View through CrossRef
শওকত ওসমানের 'রূপক উপন্যাস' হিসেবে পরিচিত 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) গ্রন্থাকারে প্রকাশ-বর্ষেই তৎকালীন পূর্ব-পাকিস্তানের অধিক অর্থমূল্য ও সম্মানের 'আদমজী সাহিত্য পুরস্কারে ভূষিত হয়। লেখকের হাতে পুরস্কার তুলে দেন ফৌজি প্রেসিডেন্ট আইয়ুব খান। অথচ উপন্যাসটিতে ভিন্ন আবহে আইয়ুব খানের দুঃশাসনে প্রপীড়িত পূর্ব-পাকিস্তানের সাধারণ মানুষের আত্মিক প্রতিবাদ বিঘোষিত। এক সাক্ষাৎকার ঔপন্যাসিক জানিয়েছেন : আমার ঐ সময়কার উপন্যাসে রূপক অর্থে উপন্যাসের কাহিনী বর্ণনা করার অনেকগুলো কারণ ছিলো। যেমন ধর ১৯৬১ সালে রচিত 'ক্রীতদাসের হাসি'র কথাই। এ সময়ে আইয়ুব খানের সামরিক শাসন এতো কড়াকড়ি ছিলো যে, সরাসরি কাউকে কিছু বলা তো দূরের কথা, বিন্দুমাত্রও শব্দ করা যেত না। ঐ কঠিন এবং ভয়াবহ অবস্থার মধ্যে দিনযাপন করেও আমি 'ক্রীতদাসের হাসি' লিখেছি। ঐ সময় স্বৈরাচার চরম পর্যায়ে পৌঁছেছিলো। একজন শিল্পী তো আর বসে থাকতে পারে না। তাই ঐ স্বৈরাচারী সরকারের শঠের সঙ্গে আমিও শঠ করলাম। যেহেতু তার ব্যাকগ্রাউণ্ডটা মধ্যপ্রাচ্য, আরব দেশ, অষ্টম শতাব্দী সুতরাং ওরা ভাবলো আমি একটা আরব্য উপন্যাস লিখে ফেলেছি, রূপকথা লিখে ফেলেছি। কিন্তু যখন বুঝতে পারলো তখন It was too late, তাছাড়া ওরা আমাকে সরাসরি কথা বলতে দেবে না। তাই বাধ্য হয়ে ঐসব উপন্যাসে রূপকের আশ্রয় নিয়েছিলাম। মূল আলোচনায় প্রবেশের পূর্বে লেখক কথিত পূর্বোল্লিখিত ‘রূপক অর্থে' বা 'রূপকের আশ্রয়' বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। কেননা লেখকের এ ধরনের বক্তব্যকে পুঁজি করেই সম্ভবত আলোচকদের দ্বারা 'ক্রীতদাসের হাসি' 'রূপকধর্মী' উপন্যাস হিসেবে আখ্যায়িত হয়ে আসছে।
Title: 'ক্রীতদাসের হাসি'-র প্রতীকধর্ম ও শিল্প-কুশলতা
Description:
শওকত ওসমানের 'রূপক উপন্যাস' হিসেবে পরিচিত 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) গ্রন্থাকারে প্রকাশ-বর্ষেই তৎকালীন পূর্ব-পাকিস্তানের অধিক অর্থমূল্য ও সম্মানের 'আদমজী সাহিত্য পুরস্কারে ভূষিত হয়। লেখকের হাতে পুরস্কার তুলে দেন ফৌজি প্রেসিডেন্ট আইয়ুব খান। অথচ উপন্যাসটিতে ভিন্ন আবহে আইয়ুব খানের দুঃশাসনে প্রপীড়িত পূর্ব-পাকিস্তানের সাধারণ মানুষের আত্মিক প্রতিবাদ বিঘোষিত। এক সাক্ষাৎকার ঔপন্যাসিক জানিয়েছেন : আমার ঐ সময়কার উপন্যাসে রূপক অর্থে উপন্যাসের কাহিনী বর্ণনা করার অনেকগুলো কারণ ছিলো। যেমন ধর ১৯৬১ সালে রচিত 'ক্রীতদাসের হাসি'র কথাই। এ সময়ে আইয়ুব খানের সামরিক শাসন এতো কড়াকড়ি ছিলো যে, সরাসরি কাউকে কিছু বলা তো দূরের কথা, বিন্দুমাত্রও শব্দ করা যেত না। ঐ কঠিন এবং ভয়াবহ অবস্থার মধ্যে দিনযাপন করেও আমি 'ক্রীতদাসের হাসি' লিখেছি। ঐ সময় স্বৈরাচার চরম পর্যায়ে পৌঁছেছিলো। একজন শিল্পী তো আর বসে থাকতে পারে না। তাই ঐ স্বৈরাচারী সরকারের শঠের সঙ্গে আমিও শঠ করলাম। যেহেতু তার ব্যাকগ্রাউণ্ডটা মধ্যপ্রাচ্য, আরব দেশ, অষ্টম শতাব্দী সুতরাং ওরা ভাবলো আমি একটা আরব্য উপন্যাস লিখে ফেলেছি, রূপকথা লিখে ফেলেছি। কিন্তু যখন বুঝতে পারলো তখন It was too late, তাছাড়া ওরা আমাকে সরাসরি কথা বলতে দেবে না। তাই বাধ্য হয়ে ঐসব উপন্যাসে রূপকের আশ্রয় নিয়েছিলাম। মূল আলোচনায় প্রবেশের পূর্বে লেখক কথিত পূর্বোল্লিখিত ‘রূপক অর্থে' বা 'রূপকের আশ্রয়' বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। কেননা লেখকের এ ধরনের বক্তব্যকে পুঁজি করেই সম্ভবত আলোচকদের দ্বারা 'ক্রীতদাসের হাসি' 'রূপকধর্মী' উপন্যাস হিসেবে আখ্যায়িত হয়ে আসছে।.

Related Results

বাংলাদেশের উপন্যাস : বিষয় ও শিল্পরূপ (১৯৪৭-১৯৮৭)
বাংলাদেশের উপন্যাস : বিষয় ও শিল্পরূপ (১৯৪৭-১৯৮৭)
ডি, এইচ, লরেন্স উপন্যাসকে বলেছেন : ওয়ান ব্রাইট বুক অফ্ লাইফ। ‘বুক অফ্ লাইফ’, কিন্তু ‘ব্রাইট' অর্থাৎ এখানে থাকবে জীবনের সমগ্রতা, তার ভালো-মন্দ উচ্চ-নিচু, শ্রী-কু সব মিলিয়ে । সঙ্গে...

বাঙালির নন্দনসূত্র ও দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব
বাঙালির নন্দনসূত্র ও দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব
ভারতীয় ভক্তিবাদের পঞ্চম সূত্র ‘অচিন্ত্যদ্বৈতাদ্বৈতবাদে’র অনুপ্রেরণায় ‘দ্বৈতাদ্বৈতবাদী’ শিল্পতত্ত্বের স্বরূপ নির্ধারিত হয়েছে। এ শিল্প মতবাদের প্রবক্তা সেলিম আল দীন। দ্বৈতাদ্বৈতবাদে ...
ফররুখ আহমদ-এর ‘মৃত-বসুধা’ ও সেলিনা হোসেন-এর ‘বৈশাখী গান’: নারীবাদী দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা
ফররুখ আহমদ-এর ‘মৃত-বসুধা’ ও সেলিনা হোসেন-এর ‘বৈশাখী গান’: নারীবাদী দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা
কারো কারো মতে আদিকাল তথা পৃথিবী সৃষ্টির ঊষালগ্ন থেকেই নারীরা লাঞ্ছিত এবংপদে পদে বঞ্চনা-প্রতারণার শিকার। তবে ইসলামের প্রকৃত ইতিহাস তা কখনো বলেনি, বরং মধ্যযুগে কন্যা শিশুরা জন্ম থেকে...
তৃতীয় অধ্যায়: লোকসাহিত্যচর্চা
তৃতীয় অধ্যায়: লোকসাহিত্যচর্চা
উপনিবেশ-বিরোধী চেতনা থেকে জাগ্রত স্বদেশপ্রেম, আত্মমর্যাদাবোধ, ঐতিহ্য অনুসন্ধান ও সংরক্ষণ করার তীব্র আকুলতা থেকেই বাংলাভাষায় লোকসাহিত্য-চর্চার সূত্রপাত ঘটে। শতাধিক বছরের ব্রিটিশ শা...
মার্কসবাদী নন্দনতত্ত্ব ও হার্বাট মার্কুইস
মার্কসবাদী নন্দনতত্ত্ব ও হার্বাট মার্কুইস
হার্বাট মার্কুইস জর্মনির ফ্রাঙ্কফুর্ট ঘরানার উল্লেখযোগ্য মার্কসীয় ভাবুক ও তাত্ত্বিক। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিণত পুঁজিবাদের সংস্কৃতি ব্যাখ্যা করেছেন, মার্কুইস তাঁদের অন্যত...

Back to Top