Search engine for discovering works of Art, research articles, and books related to Art and Culture
ShareThis
Javascript must be enabled to continue!

মার্কসবাদী নন্দনতত্ত্ব ও হার্বাট মার্কুইস

View through CrossRef
হার্বাট মার্কুইস জর্মনির ফ্রাঙ্কফুর্ট ঘরানার উল্লেখযোগ্য মার্কসীয় ভাবুক ও তাত্ত্বিক। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিণত পুঁজিবাদের সংস্কৃতি ব্যাখ্যা করেছেন, মার্কুইস তাঁদের অন্যতম। পুঁজিবাদের গুণগত, চরিত্রগত ও মাত্রাগত যে পরিবর্তন ঘটেছে, তারই পটভূমিকায় হার্বাট মার্কুইস মার্কসবাদী ডিসকোর্স ও নন্দনতত্ত্বের অধিবিচার করেছেন। শিল্পের সঙ্গে অব্যবহিত জীবন ও প্রতিবেশের সম্পর্ক; শিল্পের সত্তা, সৌন্দর্য, স্বাধীনতা ও স্বায়ত্তশাসন; শিল্পবিচারের নিরিখ ও শিল্পকলার ক্ষমতা—মার্কুইসের মূল প্রতিপাদ্য। আলোচ্য প্রবন্ধে হার্বাট মার্কুইসের নন্দনতত্ত্ব ও শিল্পধারণা পরীক্ষা করা হয়েছে। নিজের নির্জনে ব্যক্তি একাকী হলেও সম্পূর্ণ একা নয়, নিঃসঙ্গ হলেও নিঃসম্পর্কিত নয়— মার্কসবাদের প্রাথমিক প্রতিপাদ্য অন্তত এইরকম। ব্যক্তির অভিরুচি, ব্যক্তিত্ব ও মনোলোকের হাজার বিন্যাসের প্রধান উৎস তার সমাজ ও পরিপার্শ্ব : মার্কসীয় নন্দনতত্ত্ব এই প্রতিজ্ঞাকে মান্য করেছে সবসময়। তার ফলে, শিল্পী নামক ব্যক্তির সঙ্গে তার জীবনযাপনের পরিসর, এবং শিল্প নামক মানবিককর্মের সঙ্গে অব্যবহিত প্রতিবেশের যোগ মার্কসবাদী নন্দনবীক্ষায় মূল্য পেয়েছে অত্যধিক। তাই নন্দনতত্ত্বের যে বোধ এই ঘরানায় তৈরি হয়েছে তা যেমন ব্যাখ্যাসাপেক্ষ ও সমাজদর্শী, তেমনি অসংখ্য মনস্বীর উদ্যম আর সময়ের বিকাশের সঙ্গে সঙ্গে তার মধ্যে গড়ে উঠেছে বহুরকম তর্ক ও তাত্ত্বিকতা, মতাদর্শ ও ব্যাখ্যান'। সেজন্যে, শিল্পকলা যে কেবলই সামাজিক অন্তর্কাঠামোর গাণিতিক প্রতিফলনমাত্র নয়, শতাব্দীর শেষতম এই গোধূলিদশকে মার্কসবাদী নান্দনিকতা আজ তা আর অগ্রাহ্য করেনা।
Title: মার্কসবাদী নন্দনতত্ত্ব ও হার্বাট মার্কুইস
Description:
হার্বাট মার্কুইস জর্মনির ফ্রাঙ্কফুর্ট ঘরানার উল্লেখযোগ্য মার্কসীয় ভাবুক ও তাত্ত্বিক। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিণত পুঁজিবাদের সংস্কৃতি ব্যাখ্যা করেছেন, মার্কুইস তাঁদের অন্যতম। পুঁজিবাদের গুণগত, চরিত্রগত ও মাত্রাগত যে পরিবর্তন ঘটেছে, তারই পটভূমিকায় হার্বাট মার্কুইস মার্কসবাদী ডিসকোর্স ও নন্দনতত্ত্বের অধিবিচার করেছেন। শিল্পের সঙ্গে অব্যবহিত জীবন ও প্রতিবেশের সম্পর্ক; শিল্পের সত্তা, সৌন্দর্য, স্বাধীনতা ও স্বায়ত্তশাসন; শিল্পবিচারের নিরিখ ও শিল্পকলার ক্ষমতা—মার্কুইসের মূল প্রতিপাদ্য। আলোচ্য প্রবন্ধে হার্বাট মার্কুইসের নন্দনতত্ত্ব ও শিল্পধারণা পরীক্ষা করা হয়েছে। নিজের নির্জনে ব্যক্তি একাকী হলেও সম্পূর্ণ একা নয়, নিঃসঙ্গ হলেও নিঃসম্পর্কিত নয়— মার্কসবাদের প্রাথমিক প্রতিপাদ্য অন্তত এইরকম। ব্যক্তির অভিরুচি, ব্যক্তিত্ব ও মনোলোকের হাজার বিন্যাসের প্রধান উৎস তার সমাজ ও পরিপার্শ্ব : মার্কসীয় নন্দনতত্ত্ব এই প্রতিজ্ঞাকে মান্য করেছে সবসময়। তার ফলে, শিল্পী নামক ব্যক্তির সঙ্গে তার জীবনযাপনের পরিসর, এবং শিল্প নামক মানবিককর্মের সঙ্গে অব্যবহিত প্রতিবেশের যোগ মার্কসবাদী নন্দনবীক্ষায় মূল্য পেয়েছে অত্যধিক। তাই নন্দনতত্ত্বের যে বোধ এই ঘরানায় তৈরি হয়েছে তা যেমন ব্যাখ্যাসাপেক্ষ ও সমাজদর্শী, তেমনি অসংখ্য মনস্বীর উদ্যম আর সময়ের বিকাশের সঙ্গে সঙ্গে তার মধ্যে গড়ে উঠেছে বহুরকম তর্ক ও তাত্ত্বিকতা, মতাদর্শ ও ব্যাখ্যান'। সেজন্যে, শিল্পকলা যে কেবলই সামাজিক অন্তর্কাঠামোর গাণিতিক প্রতিফলনমাত্র নয়, শতাব্দীর শেষতম এই গোধূলিদশকে মার্কসবাদী নান্দনিকতা আজ তা আর অগ্রাহ্য করেনা।.

Related Results

মার্কসবাদী নন্দনতত্ত্ব ও হার্বাট মার্কুইস
মার্কসবাদী নন্দনতত্ত্ব ও হার্বাট মার্কুইস
হার্বাট মার্কুইস জর্মনির ফ্রাঙ্কফুর্ট ঘরানার উল্লেখযোগ্য মার্কসীয় ভাবুক ও তাত্ত্বিক। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিণত পুঁজিবাদের সংস্কৃতি ব্যাখ্যা করেছেন, মার্কুইস তাঁদের অন্যত...

Back to Top