Javascript must be enabled to continue!
রবীন্দ্রনাথ ও অজিতকুমার চক্রবর্তীর সম্পর্ক: চিঠিপত্রের আলোকে
View through CrossRef
একজন স্নেহের কাঙাল, অন্যজন স্নেহে অনুরক্ত । একজন ‘সমস্ত অন্তরের লুন্ঠিত প্রণাম’ প্রদান করে তৃপ্ত হন, অন্যজন বয়োকনিষ্ঠের প্রজ্ঞার উপর শ্রদ্ধা রাখেন । একজন ভক্ত, অন্যজন কবি । দুজন ব্যক্তির একজন অজিতকুমার চক্রবর্তী অন্যজন রবীন্দ্রনাথ ঠাকুর । বন্ধু সতীশচন্দ্র রায়ের সূত্রে রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ তৈরি হয় অজিত কুমারের । কবির প্রতি গভীর অনুরাগে অজিতকুমার চক্রবর্তী শান্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগ দেন অল্প বয়সেই । ধীরে ধীরে রবীন্দ্রনাথ ও অজিতকুমারের মধ্যে তৈরি হয় গভীর শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক । অজিতকুমার ছিলেন প্রধানত ভাবের মানুষ । রবীন্দ্রনাথ তার মধ্যে ভাব ও বাস্তবের মিলন ঘটিয়ে তাকে প্রকৃত কর্মী করে তুলেছিলেন । রবীন্দ্রনাথের ব্রহ্মবিদ্যালয়ের আদর্শ শিক্ষক ছিলেন অজিতকুমার । বিদ্যালয়ের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব রবীন্দ্রনাথ অজিতকুমারের হাতে অর্পণ করেছিলেন । একটা সময় এই দুজনের সম্পর্কে কিছু ভুল বোঝবুঝি তৈরি হলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি । রবীন্দ্রনাথের প্রতি অজিতকুমারের ছিল অকৃত্রিম ভক্তি ও শ্রদ্ধা । অন্যদিকে রবীন্দ্রনাথ অজিত চক্রবর্তীর কাছে নিজেকে মেলে ধরতে পেরেছিলেন । অজিতকুমারের মনন ও প্রজ্ঞার প্রতি রবীন্দ্রনাথের ছিল আস্থা । সাহিত্যতত্ব, সমাজতত্ব, বিজ্ঞানের বহু জটিল বিষয় নিয়ে অজিতকুমারের সঙ্গে আলোচনা করতেন রবীন্দ্রনাথ । অজিতকুমারকে উচ্চশিক্ষার জন্য বিলেত যেতেও তিনি সাহায্য করেছেন । শারীরিক অসুস্থতায় অজিতকুমার যখন আর্থিক সমস্যায় পড়েছেন, তখন সাহায্য করেছেন রবীন্দ্রনাথ । অপরদিকে অজিতকুমারের পুরো জীবনই ছিল রবীন্দ্রনাথের জন্য উৎসর্গীকৃত । রবীন্দ্রনাথের ব্রহ্মবিদ্যালয়ের আদর্শকে বাস্তবায়িত করা, রবীন্দ্র সাহিত্যের সঠিক ব্যাখ্যা, বিদেশে রবীন্দ্রসাহিত্যের প্রচার - এগুলি সারাজীবন নিরলসভাবে করেছেন অজিতকুমার ।
রবীন্দ্রনাথ ও অজিতকুমারের সম্পর্ক নিয়ে প্রচলিত ধারণা দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে দুরত্ব তৈরি হয়েছিল । আমরা এই প্রবন্ধে দেখাতে চেয়েছি সাময়িক ভুল বোঝাবুঝি হলেও দুজনের মধ্যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক চিরকাল বজায় ছিল ।
Title: রবীন্দ্রনাথ ও অজিতকুমার চক্রবর্তীর সম্পর্ক: চিঠিপত্রের আলোকে
Description:
একজন স্নেহের কাঙাল, অন্যজন স্নেহে অনুরক্ত । একজন ‘সমস্ত অন্তরের লুন্ঠিত প্রণাম’ প্রদান করে তৃপ্ত হন, অন্যজন বয়োকনিষ্ঠের প্রজ্ঞার উপর শ্রদ্ধা রাখেন । একজন ভক্ত, অন্যজন কবি । দুজন ব্যক্তির একজন অজিতকুমার চক্রবর্তী অন্যজন রবীন্দ্রনাথ ঠাকুর । বন্ধু সতীশচন্দ্র রায়ের সূত্রে রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ তৈরি হয় অজিত কুমারের । কবির প্রতি গভীর অনুরাগে অজিতকুমার চক্রবর্তী শান্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগ দেন অল্প বয়সেই । ধীরে ধীরে রবীন্দ্রনাথ ও অজিতকুমারের মধ্যে তৈরি হয় গভীর শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক । অজিতকুমার ছিলেন প্রধানত ভাবের মানুষ । রবীন্দ্রনাথ তার মধ্যে ভাব ও বাস্তবের মিলন ঘটিয়ে তাকে প্রকৃত কর্মী করে তুলেছিলেন । রবীন্দ্রনাথের ব্রহ্মবিদ্যালয়ের আদর্শ শিক্ষক ছিলেন অজিতকুমার । বিদ্যালয়ের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব রবীন্দ্রনাথ অজিতকুমারের হাতে অর্পণ করেছিলেন । একটা সময় এই দুজনের সম্পর্কে কিছু ভুল বোঝবুঝি তৈরি হলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি । রবীন্দ্রনাথের প্রতি অজিতকুমারের ছিল অকৃত্রিম ভক্তি ও শ্রদ্ধা । অন্যদিকে রবীন্দ্রনাথ অজিত চক্রবর্তীর কাছে নিজেকে মেলে ধরতে পেরেছিলেন । অজিতকুমারের মনন ও প্রজ্ঞার প্রতি রবীন্দ্রনাথের ছিল আস্থা । সাহিত্যতত্ব, সমাজতত্ব, বিজ্ঞানের বহু জটিল বিষয় নিয়ে অজিতকুমারের সঙ্গে আলোচনা করতেন রবীন্দ্রনাথ । অজিতকুমারকে উচ্চশিক্ষার জন্য বিলেত যেতেও তিনি সাহায্য করেছেন । শারীরিক অসুস্থতায় অজিতকুমার যখন আর্থিক সমস্যায় পড়েছেন, তখন সাহায্য করেছেন রবীন্দ্রনাথ । অপরদিকে অজিতকুমারের পুরো জীবনই ছিল রবীন্দ্রনাথের জন্য উৎসর্গীকৃত । রবীন্দ্রনাথের ব্রহ্মবিদ্যালয়ের আদর্শকে বাস্তবায়িত করা, রবীন্দ্র সাহিত্যের সঠিক ব্যাখ্যা, বিদেশে রবীন্দ্রসাহিত্যের প্রচার - এগুলি সারাজীবন নিরলসভাবে করেছেন অজিতকুমার ।
রবীন্দ্রনাথ ও অজিতকুমারের সম্পর্ক নিয়ে প্রচলিত ধারণা দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে দুরত্ব তৈরি হয়েছিল । আমরা এই প্রবন্ধে দেখাতে চেয়েছি সাময়িক ভুল বোঝাবুঝি হলেও দুজনের মধ্যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক চিরকাল বজায় ছিল ।.
Related Results
সম্পাদকীয় From the Editor
সম্পাদকীয় From the Editor
সম্পাদকীয় From the Editor
বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি আজ আর কেবল একটি আঞ্চলিক বা জাতিগত চর্চার পরিসরে সীমাবদ্ধ নেই; এটি বহুভাষিক, বহুদেশিক ও বহুবিধ জ্ঞানতাত্ত্বিক আলোচনার কেন্দ্...
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কের প্রথম দশক: একটি ঐতিহাসিক পর্যবেক্ষণ

স্নায়ুযুদ্ধের জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সৃষ্টি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বৃহৎ দেশগুলোর মনোযোগ আকর্ষণ করে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন বিরোধিতার নীতি গ্রহণ করলেও স...
Raja Rammohan Roy: Exploration of Multidimensionality

রাজা রামমোহন রায় (জন্ম ২২শে মে, ১৭৭২ খ্রিঃ) ভারতের মুক্তিদূতের অগ্রদূত। নবজাগরণের হোতা। রক্ষণশীল ভারতবাসীর যুক্তিবাদের আলোকবর্তিকা। নারী স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার প্রধান পুরোহি...
ঈসা আ.-এর পুনরাগমন: কুরআন ও সুন্নাহর আলোকে একটি পর্যালোচনা

কুরআন ও সুন্নাহর আলোকে খ্রিষ্ট সন গণনা করা হয় ঈসা আ.-এর জন্ম তারিখ থেকে। আর সেটা মহা গ্রন্থআল কুরআন ও সহিহ সুন্নাহ এবং ঐতিহাসিকভাবে সকলের নিকট গ্রহণীয়। তাছাড়া মুসলিম উম্মাহ এমতের স...
রবীন্দ্রকবিতার অস্তরাগ
রবীন্দ্রকবিতার অস্তরাগ
রবীন্দ্র-সৃষ্টির অন্ত্যপর্ব কাব্যপ্রধান নয়, বরং চিত্রকলা ও নৃত্য মাধ্যমে রূপমুখ্য। রবীন্দ্রনাথ অঙ্কিত চিত্রকর্মসমূহ, নৃত্যনাট্যত্রয়-চিত্রাঙ্গদা (১৯৩৬), চণ্ডালিকা (১৯৩৮), শ্যামা (...
রাজশেখর বসুর পরিভাষা ভাবনা
রাজশেখর বসুর পরিভাষা ভাবনা
জ্ঞান-বিদ্যা চর্চার ক্ষেত্রে পরিভাষার গুরুত্ব অপরিসীম। ভাষা অর্থে যা বুঝি পরিভাষা তা নয়, পরিভাষা বলতে বিশেষ কিছু শব্দসমূহকে বুঝি। ভাষা বদলে গেলে পরিভাষিক শব্দগুলিকে সেই নির্দিষ্ট ভ...
রবীন্দ্রনাথ ঠাকুরের মহৎ চরিত্র The Noble Character of Rabindranath Tagore

This article explores the noble character of Rabindranath Tagore, one of the most influential literary and cultural figures of South Asia and the first Asian Nobel laureate in lite...
বাউল দর্শনে লালনের মানবতাবাদ: একটি পর্যালোচনা

আবহমান বাঙলার লোকসাহিত্য ও সংস্কৃতির অন্যতম উপাদান হলো লোকসঙ্গীত। আর লোকসঙ্গীতের গুরুত্বপূর্ণ শাখা বা ধারা হলো বাউল সঙ্গীত। বাউলরা তাদের সঙ্গীতের মধ্য দিয়েই তাদের ধর্মতত্ত্ব ও দর্শ...