Javascript must be enabled to continue!
বাংলা সাহিত্যে প্যারডি
View through CrossRef
‘বাংলা সাহিত্যে প্যারডি' গ্রন্থখানা নানা কারণে আমার দৃষ্টি আকর্ষণ করেছে। রচিয়তা সংস্কৃত শব্দ ‘লালিকা' গ্রহণ না করে প্যারডি ব্যবহারের জন্য আমাদের কৃতজ্ঞতাভাজন । কারণ অর্থ উদ্ধার প্রচেষ্টা হয়ত কোনও রসিক মনে প্যারডি রচনার প্রেরণা যোগাতো ৷ ড: লাহ৷ বাংলার বাইরে উড়িষ্যায় প্রবাসী বাঙালী। তাঁর ‘ধলভূমের লোকগীতি' (প্রথম খণ্ড : বাঁদনা), পাঠ করে আমি তাঁর সাহিত্য ও সংস্কৃতি জিজ্ঞাসু রসিক মনের পরিচয় পাই৷ বর্তমান গ্রন্থ আমার পরিচিতিকে দৃঢ়পিনদ্ধ করেছে। ভূমিকা রচনা করেছেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রাক্তন অধ্যক্ষ শ্রী অসিতকুমার বন্দ্যোপাধ্যায় ৷ তিনি গ্রন্থ খানার গুরুত্ব উল্লেখ করে লিখেছেন, 'এ-যেন ক্ষণিকের মনোরঞ্জনের ব্যাপার, দু-চার মুহূর্তের জন্য কৌতুকের বুদ্ সৃষ্টি করে মিলিয়ে যাওয়াই এর স্বভাবধর্ম—যাঁরা সদা-সর্বদা গভীর ব্যাপারে ব্যস্ত, তাঁদের দৃষ্টি প্যারডির মধ্যে শুধু হাল্কাভাব ও গভীরতাহীন রঙ্গ-কৌতুক, কোথাও বা বিষাক্ত ব্যঙ্গ-বিদ্রূপ লক্ষ্য করে। তাঁদের অনেকেরই এ ছেলে খেলায় যোগ দেবার মত অবসরও ছিলনা, প্রবণতাও ছিলনা। অধ্যাপক অসিত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সম্পর্কে কারও দ্বিমত পোষণের অবকাশ নেই। তবুও ড: চিত্তরঞ্জন লাহা এ ছেলেখেলাকে যখন জীবনসাধনার ব্রতরূপে গ্রহণ করেছেন তখন অধ্যাপক অসিত বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘লেখক এই দুষ্কর কর্ম সমাধা করে বাংলা সাহিত্যের একটা বড় অভাব মোচন করেছেন, এ জন্য তাঁকে বাঙালী পাঠকের পক্ষ থেকে অভিনন্দন জানাই।
Title: বাংলা সাহিত্যে প্যারডি
Description:
‘বাংলা সাহিত্যে প্যারডি' গ্রন্থখানা নানা কারণে আমার দৃষ্টি আকর্ষণ করেছে। রচিয়তা সংস্কৃত শব্দ ‘লালিকা' গ্রহণ না করে প্যারডি ব্যবহারের জন্য আমাদের কৃতজ্ঞতাভাজন । কারণ অর্থ উদ্ধার প্রচেষ্টা হয়ত কোনও রসিক মনে প্যারডি রচনার প্রেরণা যোগাতো ৷ ড: লাহ৷ বাংলার বাইরে উড়িষ্যায় প্রবাসী বাঙালী। তাঁর ‘ধলভূমের লোকগীতি' (প্রথম খণ্ড : বাঁদনা), পাঠ করে আমি তাঁর সাহিত্য ও সংস্কৃতি জিজ্ঞাসু রসিক মনের পরিচয় পাই৷ বর্তমান গ্রন্থ আমার পরিচিতিকে দৃঢ়পিনদ্ধ করেছে। ভূমিকা রচনা করেছেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রাক্তন অধ্যক্ষ শ্রী অসিতকুমার বন্দ্যোপাধ্যায় ৷ তিনি গ্রন্থ খানার গুরুত্ব উল্লেখ করে লিখেছেন, 'এ-যেন ক্ষণিকের মনোরঞ্জনের ব্যাপার, দু-চার মুহূর্তের জন্য কৌতুকের বুদ্ সৃষ্টি করে মিলিয়ে যাওয়াই এর স্বভাবধর্ম—যাঁরা সদা-সর্বদা গভীর ব্যাপারে ব্যস্ত, তাঁদের দৃষ্টি প্যারডির মধ্যে শুধু হাল্কাভাব ও গভীরতাহীন রঙ্গ-কৌতুক, কোথাও বা বিষাক্ত ব্যঙ্গ-বিদ্রূপ লক্ষ্য করে। তাঁদের অনেকেরই এ ছেলে খেলায় যোগ দেবার মত অবসরও ছিলনা, প্রবণতাও ছিলনা। অধ্যাপক অসিত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সম্পর্কে কারও দ্বিমত পোষণের অবকাশ নেই। তবুও ড: চিত্তরঞ্জন লাহা এ ছেলেখেলাকে যখন জীবনসাধনার ব্রতরূপে গ্রহণ করেছেন তখন অধ্যাপক অসিত বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘লেখক এই দুষ্কর কর্ম সমাধা করে বাংলা সাহিত্যের একটা বড় অভাব মোচন করেছেন, এ জন্য তাঁকে বাঙালী পাঠকের পক্ষ থেকে অভিনন্দন জানাই।.
Related Results
একাদশ অধ্যায়: বাংলা বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা
একাদশ অধ্যায়: বাংলা বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা
গত একশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বঙ্গীয় জনগোষ্ঠীর মানোন্নয়ন এবং জাতীয় সংস্কৃতি-রাজনীতি নির্মাণে প্রভূত অবদান রেখেছে। মোটা দাগে তিন ধারায় সে অবদানকে চিহ্নিত করা যায...
চতুর্থ অধ্যায়: ভাষাচর্চা
চতুর্থ অধ্যায়: ভাষাচর্চা
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ববর্তী সময় থেকেই এ প্রশ্ন উত্থাপিত হয়, নবগঠিত ভৌগোলিক সত্তার রাষ্ট্রভাষা কী হবে। এমনকি, বাংলা ভাষা লেখার জন্য আরবি বা অন্য কোনো হরফ ব্য...
সম্পাদকীয় From the Editor
সম্পাদকীয় From the Editor
সম্পাদকীয় From the Editor
বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি আজ আর কেবল একটি আঞ্চলিক বা জাতিগত চর্চার পরিসরে সীমাবদ্ধ নেই; এটি বহুভাষিক, বহুদেশিক ও বহুবিধ জ্ঞানতাত্ত্বিক আলোচনার কেন্দ্...
বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাস বিতর্ক
বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাস বিতর্ক
বৈষ্ণব পদাবলী সাহিত্যে চন্ডীদাসের স্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। চৈতন্য-পূর্ববর্তী সময় থেকেই রাধাকৃষ্ণের লীলা সংক্রান্ত পদ রচনায় ও এই সমস্ত পদে প্রেম ও ভক্তির সংমিশ্রণে দিব্যভাবের প্...
সৌরভ পত্রিকা ও প্রাগাধুনিক বাংলা সাহিত্যচর্চা
সৌরভ পত্রিকা ও প্রাগাধুনিক বাংলা সাহিত্যচর্চা
সাময়িকপত্রের ধর্মীয়, সামাজিক বা রাজনৈতিক প্রচারের মাত্রা কখনো কখনো সামাজিক আন্দোলনের পথকেও সুপ্রশস্ত করে দিয়েছিল। সাময়িকপত্র আরও একটা ভূমিকা সেদিন পালন করেছিল সেটা হল প্রাচীন ও মধ্...
তৃতীয় অধ্যায়: লোকসাহিত্যচর্চা
তৃতীয় অধ্যায়: লোকসাহিত্যচর্চা
উপনিবেশ-বিরোধী চেতনা থেকে জাগ্রত স্বদেশপ্রেম, আত্মমর্যাদাবোধ, ঐতিহ্য অনুসন্ধান ও সংরক্ষণ করার তীব্র আকুলতা থেকেই বাংলাভাষায় লোকসাহিত্য-চর্চার সূত্রপাত ঘটে। শতাধিক বছরের ব্রিটিশ শা...
শতবর্ষে বাংলা বিভাগ: বাংলাদেশের জাতীয়তাবাদী সাংস্কৃতিক-রাজনৈতিক বিনির্মাণ
শতবর্ষে বাংলা বিভাগ: বাংলাদেশের জাতীয়তাবাদী সাংস্কৃতিক-রাজনৈতিক বিনির্মাণ
একটি বিশেষ রাজনৈতিক পটভূমিতে সৃষ্টি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯০৫ সালে পূর্ববঙ্গ ও আসাম নিয়ে নতুন প্রদেশ সৃষ্টির ফলে পশ্চাৎপদ পূর্ববঙ্গীয় জনগোষ্ঠীর মধ্যে সমৃদ্ধির যে আশা জাগ্...
বাংলাদেশের উপন্যাস : বিষয় ও শিল্পরূপ (১৯৪৭-১৯৮৭)
বাংলাদেশের উপন্যাস : বিষয় ও শিল্পরূপ (১৯৪৭-১৯৮৭)
ডি, এইচ, লরেন্স উপন্যাসকে বলেছেন : ওয়ান ব্রাইট বুক অফ্ লাইফ। ‘বুক অফ্ লাইফ’, কিন্তু ‘ব্রাইট' অর্থাৎ এখানে থাকবে জীবনের সমগ্রতা, তার ভালো-মন্দ উচ্চ-নিচু, শ্রী-কু সব মিলিয়ে । সঙ্গে...

