Search engine for discovering works of Art, research articles, and books related to Art and Culture
ShareThis
Javascript must be enabled to continue!

বাংলাদেশের উত্তরাধুনিক কবিতার বিষয়বৈচিত্র্য

View through CrossRef
আধুনিকতাবাদীদের বিশ্বাসের, চিন্তাশীলতার ও জীবনানুভবের রূপায়ণ আধুনিক কবিতা। তেমনই, উত্তরাধুনিক কবিতাও উত্তরাধুনিক উপলব্ধির শিল্পরূপায়ণ। ‘আধুনিকতা’ এবং ‘উত্তরাধুনিকতা’—দুটিই পশ্চিমা চিন্তাশীলতা, যার অনিবার্য প্রভাব বাংলা কবিতাতেও লক্ষযোগ্য। ‘আধুনিক’ ধারণাটিতে মানবকেন্দ্রিকতার ও যুক্তিশীলতার (rationality) কথা ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আধুনিক মানুষের সেই বিশ্বাস ও চিন্তার জগৎ প্রবলভাবে ধসে পড়ে। এই পটভূমিতে আধুনিকতাবাদবিরোধী প্রতিচিন্তাশীলতা হিসেবে উত্তরাধুনিকতাবাদের উদ্ভব ও ক্রমবিকাশ। উত্তরাধুনিকেরা আধুনিক চিন্তাশীলতাকে খারিজ করে দিতে চান। মহাবয়ান (matanaratives) হিসেবে পরিচিত আধুনিকতাবাদীদের পরিত্যক্ত চিন্তাশীলতাকে প্রতিচিন্তা (reverse thinking) ধারা খণ্ডন ও খারিজ করেই উত্তরাধুনিকতাবাদীদের পথচলা। বাংলাদেশের বিশেষ একটি কালখণ্ডে (২০০০-২০২৪) রচিত উত্তরাধুনিক কবিতার বিষয়-আশয় কী এবং কীভাবে সেগুলো বিস্তৃত হয়েছে, এই প্রবন্ধে তা দেখানোর চেষ্টা করা হয়েছে।
Title: বাংলাদেশের উত্তরাধুনিক কবিতার বিষয়বৈচিত্র্য
Description:
আধুনিকতাবাদীদের বিশ্বাসের, চিন্তাশীলতার ও জীবনানুভবের রূপায়ণ আধুনিক কবিতা। তেমনই, উত্তরাধুনিক কবিতাও উত্তরাধুনিক উপলব্ধির শিল্পরূপায়ণ। ‘আধুনিকতা’ এবং ‘উত্তরাধুনিকতা’—দুটিই পশ্চিমা চিন্তাশীলতা, যার অনিবার্য প্রভাব বাংলা কবিতাতেও লক্ষযোগ্য। ‘আধুনিক’ ধারণাটিতে মানবকেন্দ্রিকতার ও যুক্তিশীলতার (rationality) কথা ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আধুনিক মানুষের সেই বিশ্বাস ও চিন্তার জগৎ প্রবলভাবে ধসে পড়ে। এই পটভূমিতে আধুনিকতাবাদবিরোধী প্রতিচিন্তাশীলতা হিসেবে উত্তরাধুনিকতাবাদের উদ্ভব ও ক্রমবিকাশ। উত্তরাধুনিকেরা আধুনিক চিন্তাশীলতাকে খারিজ করে দিতে চান। মহাবয়ান (matanaratives) হিসেবে পরিচিত আধুনিকতাবাদীদের পরিত্যক্ত চিন্তাশীলতাকে প্রতিচিন্তা (reverse thinking) ধারা খণ্ডন ও খারিজ করেই উত্তরাধুনিকতাবাদীদের পথচলা। বাংলাদেশের বিশেষ একটি কালখণ্ডে (২০০০-২০২৪) রচিত উত্তরাধুনিক কবিতার বিষয়-আশয় কী এবং কীভাবে সেগুলো বিস্তৃত হয়েছে, এই প্রবন্ধে তা দেখানোর চেষ্টা করা হয়েছে।.

Related Results

বাংলাদেশের উপন্যাস : বিষয় ও শিল্পরূপ (১৯৪৭-১৯৮৭)
বাংলাদেশের উপন্যাস : বিষয় ও শিল্পরূপ (১৯৪৭-১৯৮৭)
ডি, এইচ, লরেন্স উপন্যাসকে বলেছেন : ওয়ান ব্রাইট বুক অফ্ লাইফ। ‘বুক অফ্ লাইফ’, কিন্তু ‘ব্রাইট' অর্থাৎ এখানে থাকবে জীবনের সমগ্রতা, তার ভালো-মন্দ উচ্চ-নিচু, শ্রী-কু সব মিলিয়ে । সঙ্গে...
একাদশ অধ্যায়: বাংলা বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা
একাদশ অধ্যায়: বাংলা বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা
গত একশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বঙ্গীয় জনগোষ্ঠীর মানোন্নয়ন এবং জাতীয় সংস্কৃতি-রাজনীতি নির্মাণে প্রভূত অবদান রেখেছে। মোটা দাগে তিন ধারায় সে অবদানকে চিহ্নিত করা যায...
জসীমউদ্‌দীনের গানে নারীর কণ্ঠস্বর
জসীমউদ্‌দীনের গানে নারীর কণ্ঠস্বর
জসীমউদ্‌দীনের বহুমাত্রিক পরিচয়ের মধ্যে একটি পরিচয় হচ্ছে তিনি সংগীতজ্ঞ- একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী এবং সমঝদার শ্রোতা। তাঁর সংগীত প্রতিভার পরিচয় পাওয়া যায় তাঁর কবিপ্রতি...
জসীমউদ্‌দীনের গানে নারীর কণ্ঠস্বর
জসীমউদ্‌দীনের গানে নারীর কণ্ঠস্বর
জসীমউদ্‌দীনের বহুমাত্রিক পরিচয়ের মধ্যে একটি পরিচয় হচ্ছে তিনি সংগীতজ্ঞ- একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী এবং সমঝদার শ্রোতা। তাঁর সংগীত প্রতিভার পরিচয় পাওয়া যায় তাঁর কবিপ্রতি...
বাংলা কবিতায় গৃহ: একটি দ্বিমুখী উপস্থাপন
বাংলা কবিতায় গৃহ: একটি দ্বিমুখী উপস্থাপন
সভ্যতার প্রাথমিক পর্ব থেকেই মানুষ যখন ঘর বেঁধেছে আর তাকে কেন্দ্র করে সম্পর্কের ভিত্তিতে তৈরি করেছে সংসার নামের এক বিমূর্ত ধারণা, তখন থেকেই গৃহ ও সংসারের কেন্দ্রে স্থাপন করা হয়েছে ন...
ফররুখ আহমদ-এর ‘মৃত-বসুধা’ ও সেলিনা হোসেন-এর ‘বৈশাখী গান’: নারীবাদী দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা
ফররুখ আহমদ-এর ‘মৃত-বসুধা’ ও সেলিনা হোসেন-এর ‘বৈশাখী গান’: নারীবাদী দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা
কারো কারো মতে আদিকাল তথা পৃথিবী সৃষ্টির ঊষালগ্ন থেকেই নারীরা লাঞ্ছিত এবংপদে পদে বঞ্চনা-প্রতারণার শিকার। তবে ইসলামের প্রকৃত ইতিহাস তা কখনো বলেনি, বরং মধ্যযুগে কন্যা শিশুরা জন্ম থেকে...
শতবর্ষে বাংলা বিভাগ: বাংলাদেশের জাতীয়তাবাদী সাংস্কৃতিক-রাজনৈতিক বিনির্মাণ
শতবর্ষে বাংলা বিভাগ: বাংলাদেশের জাতীয়তাবাদী সাংস্কৃতিক-রাজনৈতিক বিনির্মাণ
একটি বিশেষ রাজনৈতিক পটভূমিতে সৃষ্টি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯০৫ সালে পূর্ববঙ্গ ও আসাম নিয়ে নতুন প্রদেশ সৃষ্টির ফলে পশ্চাৎপদ পূর্ববঙ্গীয় জনগোষ্ঠীর মধ্যে সমৃদ্ধির যে আশা জাগ্...

Back to Top