Javascript must be enabled to continue!
প্রাচীন বাংলার সংগীত-ঐতিহ্য: চর্যাপদের গায়ন-পদ্ধতি ও পুনর্জাগরণ প্রসঙ্গ
View through CrossRef
চর্যাপদ শুধু প্রাচীন বাংলার সাহিত্যিক নিদর্শন নয়, সাংগীতিক ঐতিহ্য হিসেবেও এর বিশেষ পরিচিতি রয়েছে। প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন ধরনের ইতিহাস ও সংগীত বিষয়ক শাস্ত্রীয় গ্রন্থে চর্যাপদের সাংগীতিক-ঐতিহ্যের পরিচয় লভ্য। প্রাচীনকালের ইতিহাসগ্রন্থ কহলন পণ্ডিতের রাজতঙ্গিণী, সন্ধ্যাকরনন্দীর রামচরিত এবং সংগীতশাস্ত্র শার্ঙ্গদেবের সংগীত-রত্নাকর, চালুক্যরাজ হরিপালের সংগীত-সুধাকর প্রভৃতি গ্রন্থে প্রাপ্ত তথ্য ও সংজ্ঞাসূত্রের আলোকে এই প্রবন্ধে প্রাচীন বাংলার সাংগীতিক ঐতিহ্য হিসেবে চর্যাপদের সাংগীতিক পরিবেশন-পদ্ধতি অন্বেষণ করা হয়েছে। পাশাপাশি নেপালে চর্চিত চর্যার সাংগীতিক-ঐতিহ্য সম্পর্কে কিছু দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। একই সাথে বাংলাদেশের ভাবসাধকদের তৎপরতায় প্রাচীন বাংলার চর্যাপদের গানের পুনর্জাগরণের ইতিহাস ও বিভিন্ন তৎপরতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন কাল-পর্বে চর্যাপদের সাংগীতিক পরিবেশনের কিছু তথ্য সংকলিত হয়েছে। সার্বিক বিচারে প্রাচীন বাংলার সংগীত-ঐতিহ্য হিসেবে চর্যাপদের সাংগীতিক উপস্থাপন-পদ্ধতির পূর্বাপর ইতিহাস গ্রন্থন এই প্রবন্ধের লক্ষ্য।
Title: প্রাচীন বাংলার সংগীত-ঐতিহ্য: চর্যাপদের গায়ন-পদ্ধতি ও পুনর্জাগরণ প্রসঙ্গ
Description:
চর্যাপদ শুধু প্রাচীন বাংলার সাহিত্যিক নিদর্শন নয়, সাংগীতিক ঐতিহ্য হিসেবেও এর বিশেষ পরিচিতি রয়েছে। প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন ধরনের ইতিহাস ও সংগীত বিষয়ক শাস্ত্রীয় গ্রন্থে চর্যাপদের সাংগীতিক-ঐতিহ্যের পরিচয় লভ্য। প্রাচীনকালের ইতিহাসগ্রন্থ কহলন পণ্ডিতের রাজতঙ্গিণী, সন্ধ্যাকরনন্দীর রামচরিত এবং সংগীতশাস্ত্র শার্ঙ্গদেবের সংগীত-রত্নাকর, চালুক্যরাজ হরিপালের সংগীত-সুধাকর প্রভৃতি গ্রন্থে প্রাপ্ত তথ্য ও সংজ্ঞাসূত্রের আলোকে এই প্রবন্ধে প্রাচীন বাংলার সাংগীতিক ঐতিহ্য হিসেবে চর্যাপদের সাংগীতিক পরিবেশন-পদ্ধতি অন্বেষণ করা হয়েছে। পাশাপাশি নেপালে চর্চিত চর্যার সাংগীতিক-ঐতিহ্য সম্পর্কে কিছু দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। একই সাথে বাংলাদেশের ভাবসাধকদের তৎপরতায় প্রাচীন বাংলার চর্যাপদের গানের পুনর্জাগরণের ইতিহাস ও বিভিন্ন তৎপরতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন কাল-পর্বে চর্যাপদের সাংগীতিক পরিবেশনের কিছু তথ্য সংকলিত হয়েছে। সার্বিক বিচারে প্রাচীন বাংলার সংগীত-ঐতিহ্য হিসেবে চর্যাপদের সাংগীতিক উপস্থাপন-পদ্ধতির পূর্বাপর ইতিহাস গ্রন্থন এই প্রবন্ধের লক্ষ্য।.
Related Results
সমাজ পরিবর্তনে কীর্তন
সমাজ পরিবর্তনে কীর্তন
ভারতীয় সংস্কৃতি অনুসারে সংগীত হল গীত, বাদ্য ও নৃত্য-এই তিনের সমন্বয়। ভারতীয় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সুদূর অতীত কাল থেকে ধর্মীয় উপাসনার প্রধান অঙ্গ হিসেবে বিবেচিত হত এই সংগ...
সম্পাদকীয় From the Editor
সম্পাদকীয় From the Editor
সম্পাদকীয় From the Editor
বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি আজ আর কেবল একটি আঞ্চলিক বা জাতিগত চর্চার পরিসরে সীমাবদ্ধ নেই; এটি বহুভাষিক, বহুদেশিক ও বহুবিধ জ্ঞানতাত্ত্বিক আলোচনার কেন্দ্...
মুসলিম ঐতিহ্য ও নজরুল সাহিত্য
মুসলিম ঐতিহ্য ও নজরুল সাহিত্য
উপমহাদেশে উপনিবেশবাদের এক চরম সংকটময় অবস্থার মাঝে কাজী নজরুলইসলামের আবির্ভাব ঘটে বাংলা সাহিত্যে। কাজী নজরুল ইসলাম বিশ ও ত্রিশের দশকেউপমহাদেশের অবিভক্ত বাংলার সাহিত্যাঙ্গনে এক ব্যতি...
দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী: ফিরে দেখা উনিশ শতক
দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী: ফিরে দেখা উনিশ শতক
সৃজনশীল প্রতিভা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বসভ্যতার এক বিস্ময়। তিনি যাঁর সন্তান, সেই দেবেন্দ্রনাথ ঠাকুর নিজেও বাংলার ইতিহাসে বিশিষ্ট জন। কিন্তু পুত্র রবীন্দ্রনাথের কীর্তির আড়ালে ...
Tansen, the Court Singer: A Political Perspective (রাজদরবারের সভাগায়ক তানসেন: একটি রাজনৈতিক বীক্ষণ)
Tansen, the Court Singer: A Political Perspective (রাজদরবারের সভাগায়ক তানসেন: একটি রাজনৈতিক বীক্ষণ)
হিন্দুস্তানি সংগীতের শ্রেষ্ঠ গুণী সংগীতজ্ঞ মিয়া তানসেনের নাম ভারতবর্ষ তথা বঙ্গদেশের সংগীতজ্ঞদের কাছে প্রবাদবাক্যের মত প্রচলিত। যদিও তাঁর সুদীর্ঘ সংগীত জীবনের ইতিবৃত্ত ‘আইনি আকবরী’ ...
Tansen, the Court Singer: A Political Perspective (রাজদরবারের সভাগায়ক তানসেন: একটি রাজনৈতিক বীক্ষণ)
Tansen, the Court Singer: A Political Perspective (রাজদরবারের সভাগায়ক তানসেন: একটি রাজনৈতিক বীক্ষণ)
হিন্দুস্তানি সংগীতের শ্রেষ্ঠ গুণী সংগীতজ্ঞ মিয়া তানসেনের নাম ভারতবর্ষ তথা বঙ্গদেশের সংগীতজ্ঞদের কাছে প্রবাদবাক্যের মত প্রচলিত। যদিও তাঁর সুদীর্ঘ সংগীত জীবনের ইতিবৃত্ত ‘আইনি আকবরী’ ...
সুভাস মুখোপাধ্যায়ের রিপোর্টাজ: বাংলার রুপ সন্ধান
সুভাস মুখোপাধ্যায়ের রিপোর্টাজ: বাংলার রুপ সন্ধান
কবি সুভাষ মুখোপাধ্যায় যে গদ্যকার হিসেবেও কতখানি সফল ছিলেন তা বোঝা যায় তাঁর রিপোর্টাজধর্মী রচনাগুলি পাঠ করলে। বাংলা গদ্যসাহিত্যের ইতিহাসে সম্পূর্ণ স্বতন্ত্র এক লিখনশৈলীর পরিচয় পাওয়া...
সৌরভ পত্রিকা ও প্রাগাধুনিক বাংলা সাহিত্যচর্চা
সৌরভ পত্রিকা ও প্রাগাধুনিক বাংলা সাহিত্যচর্চা
সাময়িকপত্রের ধর্মীয়, সামাজিক বা রাজনৈতিক প্রচারের মাত্রা কখনো কখনো সামাজিক আন্দোলনের পথকেও সুপ্রশস্ত করে দিয়েছিল। সাময়িকপত্র আরও একটা ভূমিকা সেদিন পালন করেছিল সেটা হল প্রাচীন ও মধ্...

