Search engine for discovering works of Art, research articles, and books related to Art and Culture
ShareThis
Javascript must be enabled to continue!

একাদশ অধ্যায়: বাংলা বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা

View through CrossRef
গত একশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বঙ্গীয় জনগোষ্ঠীর মানোন্নয়ন এবং জাতীয় সংস্কৃতি-রাজনীতি নির্মাণে প্রভূত অবদান রেখেছে। মোটা দাগে তিন ধারায় সে অবদানকে চিহ্নিত করা যায়। এক. জাতীয়তাবাদী সাংস্কৃতিক রাজনীতিতে নেতৃস্থানীয় ভূমিকা পালন; দুই. বাংলা ভাষা ও সাহিত্যচর্চার পরিসর সৃষ্টি; তিন. দক্ষ জনশক্তি উৎপাদন করে রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় পেশাজীবী সরবরাহ করা। এর মধ্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক রাজনীতির পরিগঠনে বাংলা বিভাগের ভূমিকা ঐতিহাসিক। বিশেষত পঞ্চাশ ও ষাটের দশকের বাঙালি জাতীয়তাবাদী কর্মকাণ্ডের তাত্ত্বিক-সাংস্কৃতিক ভিত্তি নির্মাণে বাংলা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকগণ কেন্দ্ৰীয় ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রে জাতীয়তাবাদী ধ্যান-ধারণার বিশিষ্ট গড়নের কারণে বাংলা ভাষা ও সাহিত্যের স্বাভাবিক চর্চাই কার্যকর প্রমাণিত হয়েছে। কিন্তু যদি 'বাঙালি' পরিচয়ের সাথে বাংলা বিভাগের তৎপরতার স্বতঃস্ফূর্ত যোগের বিষয়টি বাদও রাখি, তবু জনগোষ্ঠীর মনন ও সাংস্কৃতিক মান গড়নে বাংলা বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণই থেকে যাবে। বলা যায়, ভাষা ও সাহিত্যের পঠন-পাঠনের সাথে লিবারেল বা উদারনীতিবাদী সংস্কৃতির যে-অন্তরঙ্গ সম্পর্ক, বাংলা বিভাগের ক্ষেত্রে তা-ই বিশেষভাবে ফলপ্রসূ হয়েছিল। জনগোষ্ঠীর সামাজিক- সাংস্কৃতিক নিত্যচর্চার পরিসরে সে সুফল বাংলাদেশের নাগরিক-শিক্ষিত মধ্যবিত্তের ইতিহাসে নিয়তই অনুধাবন করা যায়।
Title: একাদশ অধ্যায়: বাংলা বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা
Description:
গত একশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বঙ্গীয় জনগোষ্ঠীর মানোন্নয়ন এবং জাতীয় সংস্কৃতি-রাজনীতি নির্মাণে প্রভূত অবদান রেখেছে। মোটা দাগে তিন ধারায় সে অবদানকে চিহ্নিত করা যায়। এক.
জাতীয়তাবাদী সাংস্কৃতিক রাজনীতিতে নেতৃস্থানীয় ভূমিকা পালন; দুই.
বাংলা ভাষা ও সাহিত্যচর্চার পরিসর সৃষ্টি; তিন.
দক্ষ জনশক্তি উৎপাদন করে রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় পেশাজীবী সরবরাহ করা। এর মধ্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক রাজনীতির পরিগঠনে বাংলা বিভাগের ভূমিকা ঐতিহাসিক। বিশেষত পঞ্চাশ ও ষাটের দশকের বাঙালি জাতীয়তাবাদী কর্মকাণ্ডের তাত্ত্বিক-সাংস্কৃতিক ভিত্তি নির্মাণে বাংলা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকগণ কেন্দ্ৰীয় ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রে জাতীয়তাবাদী ধ্যান-ধারণার বিশিষ্ট গড়নের কারণে বাংলা ভাষা ও সাহিত্যের স্বাভাবিক চর্চাই কার্যকর প্রমাণিত হয়েছে। কিন্তু যদি 'বাঙালি' পরিচয়ের সাথে বাংলা বিভাগের তৎপরতার স্বতঃস্ফূর্ত যোগের বিষয়টি বাদও রাখি, তবু জনগোষ্ঠীর মনন ও সাংস্কৃতিক মান গড়নে বাংলা বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণই থেকে যাবে। বলা যায়, ভাষা ও সাহিত্যের পঠন-পাঠনের সাথে লিবারেল বা উদারনীতিবাদী সংস্কৃতির যে-অন্তরঙ্গ সম্পর্ক, বাংলা বিভাগের ক্ষেত্রে তা-ই বিশেষভাবে ফলপ্রসূ হয়েছিল। জনগোষ্ঠীর সামাজিক- সাংস্কৃতিক নিত্যচর্চার পরিসরে সে সুফল বাংলাদেশের নাগরিক-শিক্ষিত মধ্যবিত্তের ইতিহাসে নিয়তই অনুধাবন করা যায়।.

Related Results

শতবর্ষে বাংলা বিভাগ: বাংলাদেশের জাতীয়তাবাদী সাংস্কৃতিক-রাজনৈতিক বিনির্মাণ
শতবর্ষে বাংলা বিভাগ: বাংলাদেশের জাতীয়তাবাদী সাংস্কৃতিক-রাজনৈতিক বিনির্মাণ
একটি বিশেষ রাজনৈতিক পটভূমিতে সৃষ্টি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯০৫ সালে পূর্ববঙ্গ ও আসাম নিয়ে নতুন প্রদেশ সৃষ্টির ফলে পশ্চাৎপদ পূর্ববঙ্গীয় জনগোষ্ঠীর মধ্যে সমৃদ্ধির যে আশা জাগ্...
বাংলাদেশের উপন্যাস : বিষয় ও শিল্পরূপ (১৯৪৭-১৯৮৭)
বাংলাদেশের উপন্যাস : বিষয় ও শিল্পরূপ (১৯৪৭-১৯৮৭)
ডি, এইচ, লরেন্স উপন্যাসকে বলেছেন : ওয়ান ব্রাইট বুক অফ্ লাইফ। ‘বুক অফ্ লাইফ’, কিন্তু ‘ব্রাইট' অর্থাৎ এখানে থাকবে জীবনের সমগ্রতা, তার ভালো-মন্দ উচ্চ-নিচু, শ্রী-কু সব মিলিয়ে । সঙ্গে...
সমাজ পরিবর্তনে কীর্তন
সমাজ পরিবর্তনে কীর্তন
ভারতীয় সংস্কৃতি অনুসারে সংগীত হল গীত, বাদ্য ও নৃত্য-এই তিনের সমন্বয়। ভারতীয় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সুদূর অতীত কাল থেকে ধর্মীয় উপাসনার প্রধান অঙ্গ হিসেবে বিবেচিত হত এই সংগ...
বাংলা কবিতায় গৃহ: একটি দ্বিমুখী উপস্থাপন
বাংলা কবিতায় গৃহ: একটি দ্বিমুখী উপস্থাপন
সভ্যতার প্রাথমিক পর্ব থেকেই মানুষ যখন ঘর বেঁধেছে আর তাকে কেন্দ্র করে সম্পর্কের ভিত্তিতে তৈরি করেছে সংসার নামের এক বিমূর্ত ধারণা, তখন থেকেই গৃহ ও সংসারের কেন্দ্রে স্থাপন করা হয়েছে ন...
গ্রন্থ সমালোচনা : বাংলায় দ্রাবিড় শব্দ ব্যুৎপত্তিকোষ
গ্রন্থ সমালোচনা : বাংলায় দ্রাবিড় শব্দ ব্যুৎপত্তিকোষ
বিজয়চন্দ্র মজুমদার তাঁর History of Bengali Language গ্রন্থে বাংলা ভাষায় প্রায় ৭৮টি দ্রাবিড় শব্দের তালিকা এবং বিভিন্ন দ্রাবিড় ভাষায় সে শব্দগুলির রূপ এবং ব্যুৎপত্তি নির্দেশ করে...
গ্রন্থ সমালোচনা : বাংলায় দ্রাবিড় শব্দ ব্যুৎপত্তিকোষ
গ্রন্থ সমালোচনা : বাংলায় দ্রাবিড় শব্দ ব্যুৎপত্তিকোষ
বিজয়চন্দ্র মজুমদার তাঁর History of Bengali Language গ্রন্থে বাংলা ভাষায় প্রায় ৭৮টি দ্রাবিড় শব্দের তালিকা এবং বিভিন্ন দ্রাবিড় ভাষায় সে শব্দগুলির রূপ এবং ব্যুৎপত্তি নির্দেশ করে...
দুই বাংলা, না দুই বাঙালি | Dui Bangla, na dui Bangali
দুই বাংলা, না দুই বাঙালি | Dui Bangla, na dui Bangali
In this article the roots of the Bangla language in two regions, both the independent country of Bangladesh and the state of West Bengal in India, are analyzed from a literary pers...

Back to Top